• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গণ অধিকার পরিষদের প্রার্থীকে শোকজ

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৯৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২৪৮ (বাঞ্ছারামপুর-০৬) আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী এস কে শফিকুল ইসলাম শুভকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মেহেদী হাসান এই নোটিশ জারি করেন।

অভিযোগে জানা যায়, শফিকুল ইসলাম শুভ অনলাইনের মাধ্যমে অর্থ প্রদর্শন করে যুব সমাজকে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে প্ররোচিত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এছাড়া একই আসনের অন্য প্রার্থী জুনায়েদ সাকির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত প্রার্থীকে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার পরপরই নির্বাচনী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com