• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || মোঃ আতিকুর রহমান লিটন || দৈনিক প্রবাহ / ৬৮৮ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশে অংশ নেন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দ র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে প্রথমে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। পরে একটি বিশাল আনন্দ র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব, পৌর যুবদলের সভাপতি-সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “যুবদলই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে থেকে দেশের মানুষকে মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।”

আনন্দ র‌্যালি ও যুব সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com