• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন

দৈনিক প্রবাহ নিউজ | বাঞ্ছারামপুর প্রতিনিধি / ৪৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
বাঞ্ছারামপুরে-জমে-উঠেছে-মাসব্যাপী-শিল্প-পণ্য-ও-বাণিজ্য-মেলা

৭০টির বেশি স্টলে দেশজ পণ্যের প্রদর্শনী, শিশুদের জন্য বিনোদনের বিশেষ আয়োজন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রোববার থেকে শুরু হলো মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা। পৌর এলাকার ফায়ার সার্ভিস মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুসা

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ আকবর, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কাশেম, গোলাম মোস্তফা, পৌর বিএনপির প্রতিস্থাপিত সভাপতি মতিউর রহমান জালাল, যুবদল নেতা ইমরান জানি, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মেলা আয়োজক কমিটি জানায়, এ বাণিজ্য মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা ৭০টিরও বেশি স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন। রয়েছে পাঁচটি প্যাভিলিয়ন ও ১০টি বিনোদন স্টল। শিশু-কিশোরদের জন্য বসানো হয়েছে নাগরদোলা, নৌকা রাইডসহ আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদন সামগ্রী। পাশাপাশি রয়েছে গৃহস্থালী পণ্য, পোশাক, হস্তশিল্প, খেলনা, খাবারের দোকানসহ ক্রেতাসাধারণের জন্য নানান পণ্যের সমারোহ।

আয়োজকদের মতে, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকবে মেলাপ্রাঙ্গণ। আগামী এক মাসজুড়ে এই মেলা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com