• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, অন্তত ৩০ আহত

বিজয়নগর প্রতিনিধি / ৬৪৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সংসদীয় আসন পুনর্বিন্যাসে বিজয়নগরের তিনটি ইউনিয়নকে সরাইল ও আশুগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। বিষয়টি নিয়ে ফেসবুক কমেন্টসে একেকজন একেক ধরনের কথা লেখালেখি করছেন। এ নিয়ে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির দুই যুবকের মধ্যে ফেসবুক কমেন্টে কথাকাটাকাটি হয়। গত দুইদিন ধরে এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
একটি পক্ষের লোকজনের ওপর হামলা হয় বলেও অভিযোগ উঠে।
এরই জের ধরে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। প্রথমে স্থানীয় বাজারে, এরপর মাঠে ও পরে এলাকার বিভিন্ন স্থানে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইট-পাটকেলের আঘাতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারো আঘাতই গুরুতর নয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
হরষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কাশেম বলেন, ‘ফেসবুকে লেখা নিয়ে মারামারির কথা শুনেছি। তবে বিষয়টি স্পষ্ট হতে পারিনি।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরাও দুপক্ষের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেছি। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছে।’
এ বিষয়ে জানতে উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষ থানায় এ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com