• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

ফুলবাড়িয়া কলেজ গভর্নিং বডির সভাপতি ড. তাজুল ইসলাম

Reporter Name / ২৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রাচীনতম এবং বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়িয়া কলেজ এর গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কাস্টমস এর অতিরিক্ত কমিশনার, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।

এই কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমতিক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানার স্বাক্ষরিত স্মারক নং ৬০২৯৮-এ গত ১৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠিমূল্যে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন।

ফুলবাড়িয়া উপজেলা সর্ববৃহৎ এই বেসরকারি কলেজটিতে এইচএসসি, ডিগ্রি, সাত বিষয়ে অনার্স এবং মাস্টার্স সহ বিভিন্ন শ্রেণিতে ৫ হাজার ১৭১ শিক্ষর্থী অধ্যয়ন করছেন। ড. মোহাম্মদ তাজুল ইসলামের গতিশীল নেতৃত্বে এ কলেজটিতে লেখাপড়ার মান উন্নয়ন ছাড়াও অবকাঠামোর উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের মধ্যে একটি উল্লেখযোগ্য কলেজ হিসেবে এগিয়ে যাবে বলে কলেজ শিক্ষক, কর্মচারী ও শিক্ষর্থী অভিভাবকরা মনে করেন।

ড. মোহাম্মদ তাজুল ইসলাম কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিভাবক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী তাকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com