• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
“ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত” ” বাঞ্ছারামপুরে ২.১২ কিমি খাল খনন কাজের উদ্বোধন: ‘অনিয়ম সহ্য করা হবে না’—প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি” “বাঞ্ছারামপুরে টিনের ঘরে তপ্ত পাঠদান: লোডশেডিং আর গরমে অতিষ্ঠ কোমলমতি শিশুরা” “বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৪৯ হাজার শিশু” “বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার” বাঞ্ছারামপুরে শ্রীমৎ প্রসেনজিৎ আচার্য্য (বাবুল দাদা) মহাশয়ের ২য় বার্ষিক মহামিলন উৎসবের আয়োজন বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে জরিমানা দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা”

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত

কাউসার আহমেদ বাঞ্ছারামপুর প্রতিনিধি, দৈনিক প্রবাহ / ৮৪০ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 

বর্ণাঢ্য র‌্যালি ও অংশগ্রহণকারীরা

 

র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম ফারুক, দরিয়া দৌলত ফিরোজা বেগম আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা খানম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভা ও বক্তব্য

 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে যুব সমাজই পারে দেশকে এগিয়ে নিতে। এজন্য তরুণদের প্রশিক্ষণ, প্রযুক্তি জ্ঞান ও সুযোগ-সুবিধা প্রদান জরুরি।

 

সনদপত্র ও ঋণ বিতরণ

 

অনুষ্ঠানে উন্নয়নমূলক কাজে অবদান রাখা ব্যক্তিদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ব্যাগ বিতরণ করেন ইউএনও ফেরদৌস আরা। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা হিসেবে ১ লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে।

 

প্রতিবেদক: মোঃ কাউছার আহমেদ

উপজেলা প্রতিনিধি, বাঞ্ছারামপুর

দৈনিক প্রবাহ অনলাইন

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com