• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
“বাঞ্ছারামপুরে বেপরোয়া পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু; চালক আটক” “খোষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘ ১০ বছরের জলাবদ্ধতা: দেখার কি কেউ নেই?” “উন্নয়ন, বিদ্যুৎ সংকট সমাধান নাকি নতুন দুশ্চিন্তা—বিশ্লেষণে বিশেষজ্ঞরা” “ভবনাথপুর সড়কে জলাবদ্ধতার ‘মিনি সুইমিং পুল’: কর্তৃপক্ষের উদাসীনতায় চরম জনদুর্ভোগ” “ধারিয়ারচর বাজারে ১৭ বছর নেই কমিটি: অব্যবস্থাপনায় চরম দুর্ভোগে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা” “ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত” ” বাঞ্ছারামপুরে ২.১২ কিমি খাল খনন কাজের উদ্বোধন: ‘অনিয়ম সহ্য করা হবে না’—প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি” “বাঞ্ছারামপুরে টিনের ঘরে তপ্ত পাঠদান: লোডশেডিং আর গরমে অতিষ্ঠ কোমলমতি শিশুরা” “বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৪৯ হাজার শিশু” “বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার”

“বাঞ্ছারামপুরে বেপরোয়া পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু; চালক আটক”

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ১৮ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬
বাঞ্ছারামপুরে বেপরোয়া পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু; চালক আটক
বাঞ্ছারামপুরে বেপরোয়া পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু; চালক আটক

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় মান্ডু মিয়া (৬৮) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের খোশকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মান্ডু মিয়া স্থানীয় এলাকার বাসিন্দা। এই ঘটনায় ঘাতক পিকআপ চালক ইয়াছিনকে (২৮) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ইয়াছিন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর গ্রামের মোঃ আজিজ মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মান্ডু মিয়া খোশকান্দি এলাকায় সাবেক চেয়ারম্যান শহিদ মিয়ার বাড়ির সংলগ্ন পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী পিকআপ বেপরোয়াভাবে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

ড্রাইভারের বক্তব্য: আটক পিকআপ চালক ইয়াছিন ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানায়, সে সামনের একটি ইজিবাইককে (অটো) বারবার হর্ন দিয়ে সাইড দেওয়ার অনুরোধ করছিল। কিন্তু ইজিবাইকটি সাইড না দেওয়ায় সে ওভারটেক করার চেষ্টা করে। ইয়াছিনের দাবি, “আমি ওভারটেক করার সময় বামে চাপলে আমার গাড়ির পেছনের হুকের সাথে ইজিবাইকটি আটকে যায়। ইজিবাইকটি যদি সময়মতো ব্রেক করত, তবে আমি সুন্দরভাবে বেরিয়ে যেতে পারতাম। ইজিবাইক ব্রেক না করায় আমি নিয়ন্ত্রণ হারাই এবং সামনে থাকা মুরুব্বিকে ধাক্কা দেই।”

পুলিশের পদক্ষেপ: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, নিহতের ছেলে এরশাদ মিয়া (৫০) থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়। বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে গ্রেফতার করে এবং ঘাতক পিকআপটি জব্দ করে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com