• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
বাঞ্ছারামপুরে ৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | বাঞ্ছারামপুর মডেল থানা বাঞ্ছারামপুরে তীব্র জ্বালানি সংকট: ৪ বাজার ঘুরেও মিলছে না পেট্রোল-অকটেন বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি গঠন; সভাপতি মোল্লা নাসির আহমেদ, সাধারণ সম্পাদক সেলিম মিয়া স্বপ্নজয়ী এক অদম্য পথিকের গল্প: বেঞ্চ থেকে প্রধান শিক্ষকের চেয়ারে ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সচিবালয়ে পিতার কান্না, মুহূর্তেই অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান: অক্ষত অবস্থায় সন্তান উদ্ধার | দৈনিক প্রবাহ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা–ছেলেসহ নিহত ৪ সরাইলে রুমিন ফারহানার ওপর হামলার জেরে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বাঞ্ছারামপুরে ৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | বাঞ্ছারামপুর মডেল থানা

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ২৮ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৮ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া: জেলার বাঞ্ছারামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল মিয়া (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের হযরত দশ হাজার (রঃ) এর মাজার শরীফের সামনের পাকা রাস্তায় পরিচালিত হয়। এসময় সন্দেহভাজন হিসেবে সোহেল মিয়াকে তল্লাশি করলে তার হেফাজত থেকে ৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল মিয়া বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত বাচ্চু মিয়া। স্থানীয়ভাবে সে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ  বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd