• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
“বাঞ্ছারামপুরে জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক নার্সেস দিবস ও স্মরণিকা ‘২৬-এর মোড়ক উন্মোচন” “আর্তমানবতার সেবায় সজীব: আহত শ্রমিক আলামিনের পাশে বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দল” “বাঞ্ছারামপুরে বেপরোয়া পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু; চালক আটক” “খোষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘ ১০ বছরের জলাবদ্ধতা: দেখার কি কেউ নেই?” “উন্নয়ন, বিদ্যুৎ সংকট সমাধান নাকি নতুন দুশ্চিন্তা—বিশ্লেষণে বিশেষজ্ঞরা” “ভবনাথপুর সড়কে জলাবদ্ধতার ‘মিনি সুইমিং পুল’: কর্তৃপক্ষের উদাসীনতায় চরম জনদুর্ভোগ” “ধারিয়ারচর বাজারে ১৭ বছর নেই কমিটি: অব্যবস্থাপনায় চরম দুর্ভোগে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা” “ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত” ” বাঞ্ছারামপুরে ২.১২ কিমি খাল খনন কাজের উদ্বোধন: ‘অনিয়ম সহ্য করা হবে না’—প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি” “বাঞ্ছারামপুরে টিনের ঘরে তপ্ত পাঠদান: লোডশেডিং আর গরমে অতিষ্ঠ কোমলমতি শিশুরা”

“বাঞ্ছারামপুরে অভিযান: ২২ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ১০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ০৬ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন— একই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মো. নজরুল ইসলাম (৩২) এবং উত্তরপাড়া বুধাইরকান্দি গ্রামের মো. রনি (৩৫)।

থানা সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম কৃষ্ণনগর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে শুকুর আলী বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে স্থানীয় এক ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন এবং পরবর্তীতে সাক্ষী হিসেবে থাকতে সম্মতি জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক ব্যবসায় জড়িতদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিঃদ্রঃ এ ধরনের অভিযানে জনসাধারণের সক্রিয় সহযোগিতা মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com