বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামে নানার বাড়িতে এক ২ মাস ৯ দিন বয়সী নবজাতক কন্যার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত শিশুটির নাম জারিফা। তার পিতার নাম সফিক মিয়া, যিনি দড়িয়াদৌলত গ্রামের বাসিন্দা।
আজ নানার বাড়ি থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। ঘটনার পরপরই পুলিশ তদন্তের স্বার্থে শিশুটির বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গিয়েছে।
এই মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।