• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
“বাঞ্ছারামপুরে জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক নার্সেস দিবস ও স্মরণিকা ‘২৬-এর মোড়ক উন্মোচন” “আর্তমানবতার সেবায় সজীব: আহত শ্রমিক আলামিনের পাশে বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দল” “বাঞ্ছারামপুরে বেপরোয়া পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু; চালক আটক” “খোষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘ ১০ বছরের জলাবদ্ধতা: দেখার কি কেউ নেই?” “উন্নয়ন, বিদ্যুৎ সংকট সমাধান নাকি নতুন দুশ্চিন্তা—বিশ্লেষণে বিশেষজ্ঞরা” “ভবনাথপুর সড়কে জলাবদ্ধতার ‘মিনি সুইমিং পুল’: কর্তৃপক্ষের উদাসীনতায় চরম জনদুর্ভোগ” “ধারিয়ারচর বাজারে ১৭ বছর নেই কমিটি: অব্যবস্থাপনায় চরম দুর্ভোগে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা” “ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত” ” বাঞ্ছারামপুরে ২.১২ কিমি খাল খনন কাজের উদ্বোধন: ‘অনিয়ম সহ্য করা হবে না’—প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি” “বাঞ্ছারামপুরে টিনের ঘরে তপ্ত পাঠদান: লোডশেডিং আর গরমে অতিষ্ঠ কোমলমতি শিশুরা”

“বাঞ্ছারামপুরে ১৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার”

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৪৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬
"বাঞ্ছারামপুরে ১৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার"
"বাঞ্ছারামপুরে ১৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার"

নিজস্ব প্রতিবেদক, মো. আতিকুর রহমান (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল কাইয়ুম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

গত ০২ মে ২০২৬ খ্রি. দিবাগত রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় বাঞ্ছারামপুর পৌরসভার ০৯ নং ওয়ার্ডের আসাদনগর এলাকায় আতাউর হাজীর বাড়ির সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামী: গ্রেফতারকৃত মাদক কারবারি মো. আব্দুল কাইয়ুম আসাদনগর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। পুলিশি অভিযানে কাইয়ুম ধরা পড়লেও একই এলাকার মৃত মালু মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩৮) নামে অন্য এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার বিবরণ: পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কাইয়ুমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৮ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আইনগত ব্যবস্থা: ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ ইয়াসিন বলেন, আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরও যোগ করেন, মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com