নিজস্ব প্রতিবেদক | বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার ফরদাবাদ ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম ফরদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অলি মিয়ার বসত ঘরে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জসিম (২৮), মোঃ তৌহিদ মিয়া (৩৮), মোঃ আলম মিয়া (৪০), মোঃ মানিক মিয়া (২৭), মোঃ আশিক মিয়া (২৫), মোঃ জিয়াউর রহমান (৩৫) এবং মোঃ মহি উদ্দিন (৪৮)। তারা সবাই ফরদাবাদ এলাকার বিভিন্ন পাড়ার বাসিন্দা।
অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার ৭৫০ টাকা, ২ ব্যান্ডেল তাস এবং ৬টি মোবাইল ফোন জব্দ করে।