নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর ১৭ এপ্রিল, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. জয়কালীপুর গ্রামের মৃত আবদুল কাদির শিকদারের ছেলে আবু বক্কর (৪০)।
২. ডোম্রাকান্দি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মোঃ অলি মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম জয়কালীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী আবু বক্করের বসত ঘর থেকে তাদের দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
https://thedailyprabaha.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫