নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর ও কালিকাপুর এলাকায় আজ বুধবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে ৩০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
https://youtu.be/gV5CSeOjXsM
সংগঠনের ১৬তম মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজনে ৩টি ওয়ার্ডের প্রকৃত হকদারদের ঘরে ঘরে এসব উপহার পৌঁছে দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মানিক হোসেন জানান, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই ‘প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সংকটে সংগঠনটি এলাকার অসহায় মানুষের ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলমগীর হোসাইন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুদূর প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন।
ভিডিওটি আমাদের ফেসবুকে দেখতে এই লেখার উপর ক্লিক করুন
এদিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (নয়ন)-এর সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও একঝাঁক স্বেচ্ছাসেবী উপহার সামগ্রী বিতরণে অংশ নেন।
এই মহৎ উদ্যোগে প্রবাস থেকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন— সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হোসাইন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি মোঃ জামির মিয়া ও আব্দুল কুদুস মোল্লা, সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী বেপারী ও আলফাজ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, মোঃ ওমর ফারুক ও মোঃ ইব্রাহিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক সাহেদ আল আমিন, মোঃ সাইজ উদ্দিন ও রুবেল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক শাহ আলম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক শামসুল আলম ও মোঃ আল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (নয়ন), দপ্তর সম্পাদক মোহাম্মাদ ওয়াসিম, সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মানিক মিয়া, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ ফকির, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু হানিফ মোল্লা, সহ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আল আমিন মিয়া, মোঃ আবু কালাম ও দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকার, যুব বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন দুলাল, সহ-যুব বিষয়ক সম্পাদক মোঃ মুল্লুক হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এবং সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাকির আহাম্মেদ।
এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ সোহেল রানা, ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী মোল্লাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ঈদের আগে এমন উপহার পেয়ে খুশিতে আপ্লুত এলাকার সাধারণ মানুষ। আগামীতেও এই সংগঠনটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
তথ্য ও ভিডিও চিত্র: মোহাম্মদ আতিকুর রহমান লিটন, বাঞ্ছারামপুর।
পরিবেশনায়: দৈনিক প্রবাহ নিউজ।
https://thedailyprabaha.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫