
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবের নির্দেশে বীরগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৪নং ওয়ার্ড কেদারখোলা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক জনাব মাসুকুল ইসলাম মাসুম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব হাবিবুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মুশাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিব মিয়া, মহিলা দলের নেতৃবৃন্দ এবং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
> “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতিকে মুক্ত ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিএনপির বার্তা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।”
মাসুকুল ইসলাম মাসুম তাঁর বক্তব্যে বলেন,
> “আমরা বীরগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এই লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাবো। জনগণকে জাগাতে হবে—দেশকে মুক্ত করতে হবে গণতন্ত্রের শত্রুদের হাত থেকে।”
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবের সালাম জনগণের মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে মহিলা দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছোট ছোট টিমে বিভক্ত হয়ে চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি ও দোকানে লিফলেট বিতরণ করেন।
পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী হরিপুর, শোভারামপুর ও দুর্গারামপুর ৮নং ওয়ার্ডে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়।
শেষে আয়োজকরা বলেন —
> “আগামী দিনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের এই প্রচারণা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
https://thedailyprabaha.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫