
উপজেলা বিএনপির সভায় আত্মসমর্পণের আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক কারবারিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে উপজেলা বিএনপি। ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাজার কমিটির সভাপতি ভিপি একেএম মুছা বলেন, “মাদক কারবারিদের আর ছাড় দেওয়া হবে না।”
সভায় উল্লেখ করা হয়, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সকল কারবারিকে আত্মসমর্পণ করতে হবে। তা না হলে তাদের পুলিশে সোপর্দ করা হবে। সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান জালু, বাজার কমিটির সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম ও সিনিয়র সাংবাদিক ফয়সল আহমেদ খান।
তৌকির আহমেদ শামীম নামে এক মাদক কারবারি আত্মসমর্পণ করে ভবিষ্যতে মাদক ব্যবসা না করার প্রতিশ্রুতি দেন।
https://thedailyprabaha.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫