
ব্রাহ্মণবাড়িয়ায় জাল ওয়ারিশনামা ও ভূয়া কাগজপত্র তৈরি করে নামজারি আবেদন করার অভিযোগে আমান উল্লাহ (৩২) নামের এক দলিল লিখককে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আটককৃত আমান উল্লাহ মৃত কাঞ্চন মিয়ার ছেলে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়ি ভেলানগর গ্রামে। পেশায় তিনি একজন দলিল লিখক।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, আমান উল্লাহ দীর্ঘদিন ধরে জাল ওয়ারিশনামা ও ভুয়া নামজারি কাগজপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা ভোগ করছিলেন। এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছিল।
এসি ল্যান্ড মহোদয় জানান, জনগণের স্বার্থ রক্ষায় জাল কাগজপত্র ও প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
https://thedailyprabaha.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫