ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর থেকে ৩০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত হলেন, মোঃমাহফুজ মিয়া (৪২), পিতা মৃত ইউসুফ আলী, ধ্বজনগর, গোপীনাথপুর ইউপি, কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
https://thedailyprabaha.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫