• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
“বাঞ্ছারামপুরে জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক নার্সেস দিবস ও স্মরণিকা ‘২৬-এর মোড়ক উন্মোচন” “আর্তমানবতার সেবায় সজীব: আহত শ্রমিক আলামিনের পাশে বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দল” “বাঞ্ছারামপুরে বেপরোয়া পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু; চালক আটক” “খোষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘ ১০ বছরের জলাবদ্ধতা: দেখার কি কেউ নেই?” “উন্নয়ন, বিদ্যুৎ সংকট সমাধান নাকি নতুন দুশ্চিন্তা—বিশ্লেষণে বিশেষজ্ঞরা” “ভবনাথপুর সড়কে জলাবদ্ধতার ‘মিনি সুইমিং পুল’: কর্তৃপক্ষের উদাসীনতায় চরম জনদুর্ভোগ” “ধারিয়ারচর বাজারে ১৭ বছর নেই কমিটি: অব্যবস্থাপনায় চরম দুর্ভোগে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা” “ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত” ” বাঞ্ছারামপুরে ২.১২ কিমি খাল খনন কাজের উদ্বোধন: ‘অনিয়ম সহ্য করা হবে না’—প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি” “বাঞ্ছারামপুরে টিনের ঘরে তপ্ত পাঠদান: লোডশেডিং আর গরমে অতিষ্ঠ কোমলমতি শিশুরা”

“বাঞ্ছারামপুরে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ও ২ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার”

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৭ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) | ৪ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার খোশকান্দি এলাকায় এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকবিরোধী অভিযান:

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল পৌনে ৬টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খোশকান্দি বড় ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। এসময় ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া (৫০), একই ইউনিয়নের আবু মেম্বারের বাড়ির পাশের বাসিন্দা মনোয়ারা বেগম ওরফে মণি (৩৫) এবং নোয়াবাদী গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে সাফায়েত হোসেন (৩৪)।

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার:

একই দিনে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— বাঁশগাড়ী গ্রামের বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম ওরফে ওসমান এবং পূর্বহাটি গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে সাজাপ্রাপ্ত আসামি শিপন মিয়া ওরফে বিপ্লব আহম্মেদ।

পুলিশের বক্তব্য:

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হচ্ছে। জনস্বার্থে অপরাধ ও মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com